parbattanews

চোরাচালান ঠেকাতে সাজেক সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাজেক ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও পাচার রোধে নজরদারি ও নিরাপত্তা জোরদার করছে বিজিবি।

শনিবার সকাল থেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সাজেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।

এ সময় বিজিবি জানায়, ঈদে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও জানমাল হেফাজতের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে কাজ করছে বিজিবি।

Exit mobile version