parbattanews

ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পুলিশ ফাঁড়ীতে লুটপাট

জুলাই মাস থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করতে কক্সবাজারের উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে লুটপাট চালিয়ে বেশকিছু আটককৃত নম্বরবিহীন যানবাহন লুটপাট করেছে দুষ্কৃতকারীরা।

গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার ভিতরে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ী থেকে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা একটি নম্বরবিহীন সিএনজি ও ৪টি ইজিবাইক (টমটম) গাড়ি লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ীর ইনচার্জ।

উখিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, যারা শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ী ও উখিয়ায় লুটপাট ও অগ্নিসংযোগ সংযোগ করেছে তারা কেউ ছাত্র নই, যে বা যারা এমন ঘৃণিত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

লুট হওয়া গাড়িগুলো স্বেচ্ছায় ফাঁড়ীতে জমা দিলে কারো বিরুদ্ধে কোন ধরণের আইনানুগ ব্যবস্থা নিবেন না বলে জানিয়েছেন শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফা কামাল। অন্যতায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version