parbattanews

ছেলেকে নিয়মিত স্কুলে পাঠান, মেধাবী ছাত্রছাত্রী আমরাই উপহার দেব: কাউখালীতে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা

10850523_801173203286532_1189490726_n

কাউখালী প্রতিনিধি :

কাউখালীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আপনার ছেলেকে নিয়মিত স্কুলে পাঠান, মেধাবী ছাত্রছাত্রী উপহার দেয়ার দায়িত্ব আমাদের। স্কুল শিক্ষকদের সাথে অভিভাবকদের যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে। স্কুল পর্যায় থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে নিতে হবে।

বৃহষ্পতিবার সকাল ১১টায় কাউখালীর পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ বক্তব্য দেন।

কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. চৌধুরী, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এন্যানি চাকমা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কৌশিক চাকমা, পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, অভিভাবক মোঃ রফিকুল ইসলাম, কনিষ্ট বড়ুয়া, রতন বিকাশ চাকমা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা। সভাশেষে প্রধান অতিথি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

Exit mobile version