আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫

জগন্নাথ হলে নির্বাহী সদস্য পদে প্রার্থী হলেন মলই বিকাশ ত্রিপুরা

fec-image

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ জগন্নাথ হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন মলই বিকাশ ত্রিপুরা।

১৮ আগস্ট ২০২৫ নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন। মলই বিকাশ ত্রিপুরা জানান, জগন্নাথ হলে শিক্ষার্থীরা বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যাগুলো সমাধানে একজন সৎ ও নিষ্ঠাবান ছাত্র প্রতিনিধির গুরুত্ব অপরিসীম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, হলে শিক্ষার্থীদের দাবি এবং নিজের উদ্যোগের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবেন।

প্রার্থী মলই বিকাশ ত্রিপুরা নির্বাচিত হলে কিছু মৌলিক সমস্যার সমাধানে কাজ করবেন করছেন। আর তা হলো- ক্যান্টিনের খাবারের এবং পরিবেশের মানোন্নয়ন, বিশুদ্ধ পানি, ইন্টারনেট ও রাস্তাঘাট সমস্যার সমাধান, হলের পুকুর দূষণরোধ, হলে ফিল্টার, প্রিন্টার দোকান ও একটি মেডিসিন শপের ব্যবস্থা।

তিনি আরও উল্লেখ করেছেন, জগন্নাথ হলে বিভিন্ন জনগোষ্ঠী ও ধর্মালম্বী শিক্ষার্থীরা একসাথে বসবাস করেন। এই ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

মলই বিকাশ ত্রিপুরা সকল শিক্ষার্থী ও সহপাঠীদের সমর্থন ও আশীর্বাদের জন্য অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন