বান্দরবান পৌরসভায় আধুনিক ডাষ্টবিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার পৌরসভার অর্থায়নে নবনির্মিত আধুনিক ডাষ্টবিনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরী, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জাবেদ রেজা জানান, উন্নত বিশ্ব ভ্রমনে জ্ঞানের আলোকে আধুনিক ডাষ্টবিন নির্মান করা হয়েছে। শুকনো ময়লা আর্বজনা এ ডাষ্টবিন ব্যবহারের উপযোগী। প্রথম পর্যায়ে শহরের গুরুত্বপূর্ন প্রতিটি মোড়ে বসানো হবে।
