parbattanews

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাঙামাটিতে ১৫ হাজার গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন ( ৪র্থ পর্যায়)  শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিতে পনের হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন,  জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ সম্প্রতি রাঙামাটির  লংগদু, কাউখালী ও রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসারদের পরামর্শে পনের হাজার বনজ, ফলজ, ভেষজ ও  শোভাবর্ধনকারী গাছের চারা বিতরন করেছে।

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙামাটির অন্তর্গত উল্টাছড়ি রেঞ্জ, খাসখালী রেঞ্জ এবং ভেদভেদী বন সম্প্রসারণ ও নার্সারী কেন্দ্রের আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিনামূল্যে উক্ত চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version