জাগপা সভাপতি শফিউল আলম প্রধান জামিনের ২ দিন পর কারামুক্ত

 ডেস্ক নিউজ : ১৮ দলীয় জোটের শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দাপ্তরিকভাবে শফিউল আলম প্রধানের সব মামলার জামিননামা কারাগারে পৌঁছানোর পর পরীক্ষা নিরীক্ষা শেষে আজ (শুক্রবার) বেলা ১১টায় তাকে মুক্তি দেয়া হয়।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা দু’টি মামলায় বুধবার হাইকোর্ট থেকে জামিন পান শফিউল আলম প্রধান। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেন।

গত ১১ মার্চ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে রাস্তায় বের হওয়ার পর শফিউল আলম প্রধানকে আটক করে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন