parbattanews

জাতীয় শিশু দিবস উপলক্ষে স্যামসাং এর বিভিন্ন কর্মসূচী পালন

IMG_7611 (3)
পার্বত্যনিউজ ডেস্ক:
শিশুদের অধিকারের স্বীকৃতি দিতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ জুড়ে বুধবার জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। এর মধ্যে ছিলো পথশিশুদের অংশগ্রহণে কেক কেটে তাদের জন্মদিন পালন, শিশুদের মাঝে খেলনা ও তাদের মাঝে খাবার বিতরণ।
এ উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশের বিটিএল, ডিজিটাল এবং পিআর হেড মাহজাবিন ফেরদৌস বলেন, আমরা বিশ্বাস করি সমাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দায়িত্ব রয়েছে এবং আমরা ইতোমধ্যেই দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে হাসি-আনন্দ ছড়িয়ে দিতে কাজ করছি।
তিনি আরও বলেন,  ‍‍‍‌‌‌‌‌‌‌‌বাংলাদেশে প্রায় ১২ লাখ পথশিশু আছে যাদের ৩৭ শতাংশেরই বসবাস রাজধানী ঢাকায়। সমাজের নিচু শ্রেণি থেকে উঠে আসা এই শিশুরা শৈশবের আনন্দ থেকে সব সময় বঞ্চিত। স্যামসাং এ বিষয়ে অবগত এবং ইতোপূর্বেও শতাধিক পথশিশুর সাথে কেক কেটে এবং তাদের মাঝে খেলনা বিতরণ করে তাদের জন্মদিন পালন করে। যা শিশুদের মাঝে  কিছু সময়ের জন্য হলেও খুশির সৃষ্টি করে।
Exit mobile version