parbattanews

‘জামায়া‌তে ইসলা‌মী সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈ‌রির কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছে’

জামায়া‌তে ইসলা‌মী বাংলা‌দেশ দে‌শে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈ‌রির জন‌্য কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছে। বাংলা‌দেশ থে‌কে চিরদি‌নের জন‌্য বৈষম‌্য দূর কর‌তে চায় জামায়াত।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) জাম‌ায়া‌তের কুতুব‌দিয়া দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়ন শাখার স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জামায়া‌তের কেন্দ্রীয় সহকা‌রী সে‌ক্রেটারি জেনা‌রেল ও কুতুব‌দিয়া-ম‌হেশখালীর সা‌বেক সংসদ সদস‌্য এএইচএম হা‌মিদুর রহমান আযাদ এ কথা বলেন।

ধুরুং আদর্শ উচ্চ বিদ‌্যালয় এন্ড ক‌লে‌জে আ‌য়ো‌জিত ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি বেলাল হোসে‌নের সভাপ‌তি‌ত্বে স‌ম্মেল‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা সহকা‌রী সে‌ক্রেটা‌রি অধ‌্যাপক আবু তা‌হের চৌধুরী, জেলা কর্ম প‌রিষদ সদস‌্য এড‌ভো‌কেট মুহাম্মদ শাহজাজান ও জা‌কির হো‌সেন, উপ‌জেলা আমীর আসম শাহ‌রিয়ার চে‌ৗধুরী, সে‌ক্রেটা‌রি মাওলানা নুরুল আ‌মিনসহ স্থানীয় জামায়া‌তের নেতৃবৃন্দ বক্তব‌্য রা‌খেন।

স‌ম্মেল‌নে ৫০০ থে‌কে ৬০০ নেতা-কর্মী উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version