জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

fec-image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে জানিয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি)  দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম  এ জিডি করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আমির ও জামায়াত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়।

জামায়াত সূত্র জানায়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। পরে সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, হ্যাকড অবস্থায় দেওয়া ওই পোস্টটি নারীদের অবমাননাকর ছিল, যা আমিরের চিন্তা-চেতনা ও পূর্বের বক্তব্যের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।

তিনি আরও বলেন, ‘নারীদেরকে অবমাননা করে পোস্ট করা হয়েছিল যেটা আমিরের মনোভাব ও অন্যান্য পোস্ট বা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যে পোস্ট টি হয়েছে সেটি হ্যাকড হওয়ার কারণেই হয়েছে। সারাদেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা, মানুষের যে সমর্থন তা দেখে কোনো একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন