রোয়াংছড়ি প্রতিনিধি:
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবা মং মারমা সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন এলাকাবাসীরা। রবিবার সকাল সাড়ে ১১ টার সময় রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবা মং মারমা হাইর্কোট থেকে আগাম জামিন পেয়ে আসলে এলাকার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, উপজেলায় জেএসএস দলের নেতাকর্মীরা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত ১৩জুন বান্দরবান সদর উপজেলায় রাজবিলা ইউনিয়নে জাম ছড়ি মুখ পাড়া থেকে অপহৃত ঘটনায় অভিযুক্ত করে মংপু মারম জামাতা হ্লামংচিং মারমা মামলা করা হয়ে ছিলেন। এ অপহরণের ঘটনাকে কেন্দ্র করে বান্দরবানে সনসংহতি সমিতির শীর্ষ ১০ নেতার মধ্যে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানও হাইর্কোট থেকে আগাম জামিনে মঞ্জুরের প্রার্থনা করা হয়।
১৭ জুলাই হাইর্কোট থেকে একটি ডিভিশন বেঞ্চ জনসংহতি সমিতির ১০ নেতা জামিন মঞ্জুর করেন। একমাসে পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে তিনি এলাকাবাসীকে বলেন, সন্দেহজনক ও ষড়যন্ত্র করে মামলা করেছে। পরস্পরের ভুল বুঝাবুঝি কারণে এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে বলে জানান।
তিনি আরো বলেন, সে সমস্ত ঘটনাকে তাকিয়ে থাকলে হবে না। সকলে সাথে সমন্বয় রেখে দেশে স্বার্থে কাজ করে যেতে হবে। রাগ, হিংসা, সংঘাত মনে না করে সমাজে উন্নয়নে কাজ করতে হবে বলে আহ্বান জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান।
