parbattanews

জাহাজে হামলার জবাব দেবে তেহরান

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ উল্লেখ করে এর জবাব শিগগিরই দেওয়া হবে।

তাদের দাবি, এ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সতর্কতা অমান্য করায় ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স জাহাজটির ইঞ্জিন অচল করে দেয় এবং সেটিকে নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর হেফাজতে রয়েছে।

সূত্র : এএফপি

Exit mobile version