parbattanews

জোয়ারিয়ানালা স্বাধীন শৃংঙ্খলা স্পোটিং ক্লাবের সভা অনুষ্ঠিত

          

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজারের রামু উপজেলার পশ্চিম জোয়ারিয়ানালা স্বাধীন শৃংঙ্খলা স্পোটিং ক্লাবের উদ্যোগে ২য় বার্ষিক সাধারণ সভা শুক্রবার ১০ জানুয়ারি ক্লাবের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় অুষ্ঠিত সভায় সভাপিতত্ব করেন সংগঠনের উপদেষ্টা শিক্ষক মাওলানা মুফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি এ এম খোরশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জোয়ারিয়ানালা পরিষদের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোতাহারুল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল কালাম বাবুল, সাবেক এমইউপি রফিক উদ্দিন।

সংগঠনের সদস্য হাফেজ সিরাজুল ইসলামের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিগত বছরের আয় ব্যয় বিবরণী পাঠ করেন অর্থ সম্পাদক নুরুল হক কাজল এবং  নতুন বাজেট পেশ করেন কার্যকরী পরিষদের  সদস্য শফিকুর রহমান। সভা শেষে রামু ও কক্সবাজারের বেতার শিল্পীদের অংশ গ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।                

Exit mobile version