parbattanews

টানা বর্ষণে পানছড়িতে পাহাড় ধস ও নদী ভাঙ্গন

CHENGI PIC

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় টানা বর্ষণে বিভিন্ন জায়গায় মাটি ধ্বস ও নদী ভাঙ্গনের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও পাহাড় ধ্বসে জন চলাচল বিছিন্ন ও ২নং চেংগী ইউ.পি ভবনের একাংশ নদী গর্ভে বিলীন হয়ে ঝুকিপূর্ণ অবস্থায় আছে বলেও জানা যায়।

সরেজমিনে দেখা যায়, চেংগী ইউপি ভবন কার্যালয়ে চলছে হাল নাগাদ ভোটার তালিকার কাজ। এ উপলক্ষে বহু মানুষের সমাগম। কিন্তু পাশে বয়ে যাওয়া চেংগী নদীর প্রবল শ্রোতে ভবনের একাংশ প্রায় নদীগর্ভে। বিশালাকার ভাঙ্গনের পাশেই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে আসা অনেকেই এই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করলেন।

সূর্য মোহন পাড়ার অটল চাকমা, অংজ কার্বারী পাড়ার উমাচিং মারমা ও বড় কলক এলাকার অর্পনা চাকমা জানান, এই ঝুকিপূর্ণ ভবনটিকে ভোটার হালনাগাদ তালিকায় অন্তভুক্ত হতে এসে খুবই আতংকে আছি তাছাড়া বিশাল ভাংঙ্গন দিকে তাকালে স্নায়ু চাপ বেড়ে যায়।

এ ব্যাপারে চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা জানান, ভবনটি নিয়ে আমি নিজেও আতংকে আছি। এই ভবনে কাজ করা খুবই ঝুকিপূর্ণ। ভবনের জন্য নতুন জায়গা খোজা হচ্ছে। নিজ উদ্যেগে তহবিল গঠন করে হলেও অন্যত্র নতুন ভবন নির্মান করা হবে বলে তিনি জানান। এদিকে টানা বর্ষণে মনিপুর এলাকায় বিশালাকার পাহাড় ধ্বসে সড়কের মাঝখানে পড়ে।

এতে লোগাং-তারাবন ও তারাবন-পানছড়ি সড়ক তিন দিন যাবৎ জন বিছিন্ন হয়ে পড়েছে। তাই স্কুলগামী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা পড়েছে বিপাকে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো: আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনা-বেক্ষন কর্মসূচী (আর.ই.আর.এম.পি)’র বিশ জন মহিলা শ্রমিক তিন দিন যাবত সড়ক থেকে মাটি অপসারনের কাজ করে যাচ্ছে।

এদিকে কানুনগো পাড়া এলাকায় পানছড়ি-লোগাং সড়কের পাশে চেংগী নদীর বিশাল ভাংঙ্গনে সড়কটি বর্তমানে হুমকির মাঝে। যে কোন মুহুর্তে সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভবনা রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসন পানছড়ি-লোগাং সড়কের কানুনগো এলাকায় যথাযথ ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে বড় ধরনের বিপদ হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

Exit mobile version