parbattanews

টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি, সতর্ক থাকার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং জলাবদ্ধতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীদেরকে দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে সমন্বিতভাবে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

৮ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের ঝুঁকি অনেক বেড়ে গেছে। আপনারা যারা পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ জায়গায় বা নিচু এলাকায় বসবাস করেন তারা দয়া করে সতর্ক থাকবেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ, নারী ও অসুস্থ্য ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি আমাদের আগে নিশ্চিত করতে হবে। এ ধরনের অতিবর্ষণের সময় বৈদ্যুতিক কারণে বিদ্যুৎপিষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। সরকারি প্রতিটি সংস্থাকে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য। আল্লাহ আমাদের সহায় হোন।’

Exit mobile version