parbattanews

টেকনাফে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

teknaf pic (treffiker) 03-10-15

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য আবুল হাসিম ওরফে পোয়া মাঝিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার মৃত আবু তাহেরের ছেলে। শনিবার দুপুরে টেকনাফ থানার এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তার সাবরাং পেন্ডাপাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, পোয়া মাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আন্তর্জাতিক পাচারকারীদের মধ্যে একজন। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মানব পাচারের মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version