parbattanews

টেকনাফে আরবী কেতাব ও মলদ্ধার থেকে সাড়ে ৩৪ লাখ টাকার ইয়াবাসহ মৌলভী আটক

Teknaf Pic 23-10-15

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লক্ষ টাকা মূল্যমানের সাড়ে ১১হাজার ইয়াবা বড়িসহ ১মৌলভীকে আটক করেছে।

২৩ অক্টোবর সকাল ৭টারদিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া চেকপোষ্টের হাবিলদার নওশের আলীর নেতৃত্বে টেকনাফ হতে কক্সবাজার গামি স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৮) বাসে আরোহিত যাত্রীর দেহ তল্লাশী করে ৩৪লাখ ৩৫হাজার ৬শ টাকা মূল্যমানের পায়ে পরিহিত জুতার ভিতর হতে ২হাজার পিস, মলদ্বারের ভিতর হতে ৪শ ৫২ পিস এবং হাতে থাকা কিতাবের ভিতর হতে ৯ হাজার পিস সর্বমোট ১১হাজার ৪শ ৫২ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাসর পাড়া এলাকার ধানু মিয়ার পুত্র মৌলভী মোঃ ইসমাইল (২২)কে আটক করে।

টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Exit mobile version