parbattanews

টেকনাফে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই পাচারকারী আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী এলাকা থেকে এসআই আলমগীর ও সানাউলের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, কায়ুকখালীপাড়া মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আলম (৪০) ও নাইট্যংপাড়ার এমদাদ হোসেনের স্ত্রী খুরশিদা  বেগম (৩৫)।

তাদের কাছ থেকে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাদকপাচারকারী সিন্ডিকেট মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে ফেন্সিডিল মওজুদ করে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

Exit mobile version