
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত ওমর ছিদ্দিক মেম্বারের পুত্র সৈয়দ আকবর (৩৫)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে তার নিজ বাড়ি থেকে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, তার বিরুদ্ধে ডাকাতি, ইয়াবা ও মানব পাচারসহ বিশেষ ক্ষমতা আইনে ২৪টি মামলা রয়েছে। এছাড়া এখন থেকে কোন অপরাধী রক্ষা পাবে না। এ অভিযান অব্যাহত থাকবে।