টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ মডেল থানার পুলিশ ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ২৭ এপ্রিল রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত মোঃ দিদারুল ফেরদৌস জানান- লেঙ্গুরবিল সড়কে জাহালিয়াপাড়া রাস্তার মাথায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। পকেটে থাকা কাগজপত্র থেকে লাশের পরিচয় পাওয়া গেছে।
সে কুষ্টিয়া জেলার আদাবর ধর্মদহ গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র আবু সাইদ (৩৮)। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে, সে ছেড়াফাঁটা টাকা ক্রয় করে। টেকনাফ বাজার থেকে একটি সিএনজি করে টেকনাফ জাহালিয়াপাড়া এলাকায় নিয়ে গিয়ে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে দ্রুত গতিতে সিএনজিটি লেঙ্গুরবিল দিকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, টাকা পাওনার কথা বলে রাস্তায় মাথায় বাকবিতন্ডা হয়। এসময় দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার রশিদ আহমদ প্রকাশ কালায়ার পুত্র মোরশেদ আলম বাইল্ল্যা, তার আহমদ কবির, কলিম উল্লাহর পুত্র তোফাইল মিয়া,আবুল হোছাইনের পুত্র অছিউল্লাহ, মৃত নজির আহমদের পুত্র সোনা মিয়া।
ইতিপূবে উক্ত এলাকা চাকমার ১ লাখ ৪০ টাকা ছিনতাই, ৪র্থ শ্রেণীর ছাত্র অপহরণ, এসব অন্যন্য ঘটনায় পিতা- পুত্র বর্তমানে জেলহাজতে রয়েছে। বতর্মানে মরদেহ কক্সবাজার মর্গে রয়েছে। টেকনাফ মডেল থানার ওসি রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ক্ষমতাধর নেতাদের ছত্রছায়ায় ডাকাতি ছিনতাই বেড়েছে।
