parbattanews

টেকনাফে দুই শীর্ষ মানবপাচারকারী দালাল আটক

আটক

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে দুই শীর্ষ মানবপাচারকারী দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (বুধবার ১০ জুন) ভোর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও শামসুল রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ দুই মানবপাচারকারী দালালকে আটক করে।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার হাজী আনোয়ারের ছেলে জাবেদ মোস্তফা (১৮)ও সাবরাং ইউনিয়নের কোয়াইছড়িপাড়ার আমির হোছনের ছেলে মোজাহার (৩৮)।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, আটক দালালরা মানব পাচার মামলায় পলাতক আসামী । আটককৃত মানবপাচারকারী দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version