parbattanews

টেকনাফে নাফনদীর মোহনা থেকে ভাসমান রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ভাসমান  সৈয়দ করিম নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হোয়াইক্যংস্থ নাফনদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নাফনদের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরেতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় কিছু লোকজন এবং রোহিঙ্গারা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। মাছ ধরতে নাফনদে যাওয়ার তথ্য জানা গেলেও কখন গেছে জানা যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত না।

উৎসঃ বাংলাদেশ প্রতিদিন অনলাইন (৬ এপ্রিল ২০২৬)

Exit mobile version