টেকনাফে পুলিশের অভিযানে চকরিয়া থেকে অপহৃত ৫ শিশু-কিশোর উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে পুলিশের এক সাঁড়াশি অভিযানে চকরিয়া থানা থেকে অপহৃত মানবপাচার মামলার ৫ ভিকটিম শিশু-কিশোরকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ জুন )  সন্ধ্যা ৬:৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, এএসআই সুকান্ত পাল ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

চকরিয়া থানায় রুজুকৃত একটি মানবপাচার মামলার (মামলা নং-১৪/২৪১, তারিখ-০৮/০৬/২০২৬, ধারা- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/৯/১০) প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি  দল এ অভিযান চালায়।

উদ্ধারকৃতরা সকলেই কক্সবাজারের চকরিয়া থানার বাসিন্দা। তাদের পরিচয় সনাক্ত করে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুর এলাকার আবদুল হামিদের ছেলে ইসাদুল হোছাইন সামিম (১৫), ছাবের আহমদের ছেলে মোঃ মাহিম (১৩) এবং নুরুল আবছারের ছেলে মোঃ শহিদ হোছন (১৪)। এছাড়া বাকি দুজন হলেন বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিলছড়ি পশ্চিম পাড়া এলাকার ইদ্রিছ আহমদের ছেলে হেফাজ উদ্দিন শিপাত (২৩) এবং মৃত মোঃ পেঠানের ছেলে মোঃ নুরুল আমিন (২৭)।

অভিযান শেষে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মানবপাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন