parbattanews

টেকনাফে ফের ৫ মালয়েশিয়াগামী আটক

teknaf pic  16-5-15 (2)

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ থেকে ফের ৫ মালয়েশিয়াগামী আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৭ টার দিকে সাবরাং বিওপি চৌকির লেন্স নায়েক মো. সবুর হোসনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ওবিএম ঘাট উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো- সুনামগঞ্জ গোসিয়াবাজার খেজাউড়া এলাকার মো. মনসুর আলী(৩৫), দোহারা দোহালিয়া বাজার পলিচর মো. আব্দুল কুদ্দুস(২৪), বাজার গাঁও এলাকার মো. মাজাহারুল ইসলাম(১৯), ঝিনাইদহ শৈলকুপা কামান্না বরইহুদা এলাকার মো. রতন শাহ(২৩) ও মো.শাহীন খাঁন(২০)।

৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটক মালয়েশিয়াগামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা জানান, গত কয়েকদিন আগে দালাল চক্র কক্সবাজার থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের একটি ফিশিং ট্রলারে উঠিয়ে দেওয়া হয়। পরে সাগরে ভাসমান নৌকায় আটকে রাখার পর গত শুক্রবার রাতে তাদেরকে ছোট একটি ট্রলারে তুলে দিয়ে টেকনাফ সাবরাং উপকূলে নামিয়ে দেওয়া হয়।

Exit mobile version