parbattanews

টেকনাফে বিএনপি-জামায়াতের ৪ নেতা গ্রেফতার

গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে বিএনপি-জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতার নেতারা হলো, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম(৪৫), হোয়াইক্যং যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ রফিক রাশেল(২৬), হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর (৩০) ও সাবরাং যুবদল নেতা কেফায়েত উল্লাহ(২৮)।

গ্রেফতার বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার।

Exit mobile version