parbattanews

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার : আটক-১

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ  বিদেশী বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় বিভিন্ন ব্রান্ডের ৪৭৪ বোতল মদ পাওয়া যায়। বুধবার রাতে টেকনাফ বাস টার্মিনাল সংলগ্ন নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় নাইট্যংপাড়া এলাকার মোঃ ইউনুছের পুত্র কেফায়েত উল্লাহ (৩২) নামে এক মাদক বিক্রেতাকেও আটক করে পুলিশ।

টেকনাফ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। ৪৭৪ বোতল মদের মধ্যে ৯৮ বোতল ড্রাইজিং, ৩২০ বোতল আন্দামান গোল্ড বিয়ার, ৫০ বোতল সাদা ড্রাইজিন ও ৬ বোতল সাধারণ বিয়ার রয়েছে। আটককৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোক্তার হোসেন জানান, ওই ঘটনায় এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। মদগুলো মিয়ানমার থেকে আনা হতে পারে।

Exit mobile version