স্টাফ রিপোর্টার:
টেকনাফে নাফনদী সীমান্ত থেকে বিদেশী বিয়ারসহ নৌকা উদ্ধার করেছে বিজিবি। ৪২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, বুধবার দুপুরের দিকে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার আব্দুল কাইয়ুমের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ বরইতলী নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৩২৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ নৌকা উদ্ধার করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার বিয়ারের আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা বলে জানায়। এদিকে উদ্ধার বিয়ারসমূহ বিজিবি ব্যাটালিয়ান সদরে এবং নৌকাটি শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।