parbattanews

টেকনাফে বিয়ের এক মাসের মাথায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

teknaf pic fasi

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে বিয়ের এক মাসের মাথায় ঝুলন্ত অবস্থায় রোকেয়া বেগম (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করছে টেকনাফ মডেল থানার পুলিশ। সে পৌরসভার ইসলামাবাদ এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

সোমবার বেলা ৪টার দিকে পুলিশ ভাড়া বাসা থেকে বন্ধ ঘরের দরজা খুলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশটি উদ্ধার করে। এর আগে দুপুরে প্রতিবেশীরা সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ ও নিহতের পিতাকে খবর দেয়। এঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।

জানা গেছে, একমাস পূর্বে উভয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করলে পিতা হোছন আহমদ টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। বিয়ের পর থেকে পিতার দায়ের করা অভিযোগ তুলে নিতে মেয়েকে প্রায় সময় স্বামী নির্যাতন করতো বলে তার পিতা জানায়। মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবী করেন।

লাশ উদ্ধারকারী টেকনাফ মডেল থানার এসআই কাঞ্চন জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Exit mobile version