
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এক পাচারকারী ও ৮ যাত্রীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত সকলের বাড়ি যশোর। ধৃত পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে বিজিবি।