parbattanews

টেকনাফে র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ১ লাখ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (৩৪), এবং মো. ইলিয়াছ (২৯)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, মাদক পাচারের প্রস্তুতির খবর পেয়ে সিপিসি–১ এর দল অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইলও জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version