কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে দুইজন আসামিসহ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৬৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৫ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বিজিবি- ২ সদস্যরা। শুক্রবার (২৯ জুলাই) ভোররাত টেকনাফ হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটক আসামিরা হলেন, টেকনাফ রংগীখালী গ্রামের আবুল কাশেমের মো. রিয়াজ উদ্দিন ( ২০ ) ও নূর মোহাম্মদের সাদ্দাম হোসেন ( ১৯ )
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল নাফ নদীর তীরে বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে । টহলদল দুইজন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে । উক্ত ব্যক্তিগণ নাফ নদীর তীরে আসলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা নৌকা হতে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয় ।
এসময় তাদের কাছে থাকা ব্যাগের ভিতর হতে ১.৬৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, জানান, বিজিবি টহলদল চোরাকারবারীদের স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ হতে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে । উক্ত ব্যাগের ভিতর হতে ১.৬৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয় । এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ১৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয় । আটককৃত মাদকদ্রব্য , কাঠের নৌকা ও কারেন্ট জালের আনুমানিক মূল ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা ।
তিনি আরও জানান, আটককৃত কাঠের নৌকা ও কারেন্ট জাল হ্নীলা কাস্টম অফিসে জমা রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
