টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজলায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাওকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে শুক্রবার সকালে নাজির পাড়া গ্রামে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় সেখান থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো আপাতত বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হবে এবং পরে ঊধ্বর্তন কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
