টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীর জালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় তল্লাশিকালে ১টি কাঠের বোট থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। জব্দকৃত মাদক ও বোটসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
