parbattanews

টেকনাফে ৪ লাখ ৯৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

 

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের নাফনদীতে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৯৫ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)।

২৪ সেপ্টেম্বর ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচারপার্ক বরাবর নাফ নদীর কিনারা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মাঙ্গালা এলাকার মৃত সিরাজুল মোস্তফার ছেলে মো. কামাল আহম্মদ (৪৫) ও একই এলাকার বাসেদ আলীর ছেলে মো. ইলিয়াস (৩০)।

অপরদিকে একই দিন রাত ২টায় টেকনাফ সদরের গফুর প্রজেক্ট এলাকা মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জব্দকৃত ইয়াবার মূল্য ১কোটি ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার গোপন সংবাদে দমদমিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাতের আধাঁরে মিয়ানমার থেকে আসা একটি হস্তচালিত নৌকা থেকে দু’টি বস্তা নামানোর সময় বিজিবি সদস্যরা দেখে তাদেরকে ধাওয়া করে।

এসময় ইয়াবা পাচারকারীরা বস্তা দু’টি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৪ লাখ ৯৫ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হলেও আরো ৪ জন পাচারকারী পালিয়ে যায়।

আটক ইয়াবার মূল্য ১৪ কোটি ৮৭ লাখ ৪১ হাজার টাকা।

তিনি আরো বলেন, পাচারকারীদেরকে ইয়াবাসহ থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ও অবৈধ অনুপ্রবেশের দায়ে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version