parbattanews

টেকনাফ উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক এ্যাডভোকেসী সভা

teknaf pic 20-5-14

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী বিষয়ক এ্যাডভোকেসী সভা ২০ মে দুপুরে উপজেলা হাসপাতাল মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গ্লোবাল ফান্ড, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচী বাস্তবায়নকারী এনজিও সংস্থা হিতৈষী বাংলাদেশ এই এ্যাডভোকেসী সভার আয়োজন করে। হিতৈষী বাংলাদেশ এর টেকনাফ উপজেলা ম্যানেজার মোঃ তোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এসভায় অলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডাঃ নুরুল আলম দ্বীন।

স্বাগত বক্তব্যে হিতৈষী বাংলাদেশ এর টেকনাফ উপজেলা ম্যানেজার মোঃ তোজাম্মেল হোসেন টেকনাফ উপজেলায় ম্যালেরিয়া পরিস্থিতির অতীত ও বর্তমান অবস্থার পরিসংখ্যান বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে ইমাম, শিক্ষক, মিডিয়াকর্মী, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী অংশ গ্রহণ করেন।

Exit mobile version