parbattanews

টেকনাফ ছাত্রলীগের আইন বিষয়ক নেতার বেআইনী কাজ 

টেকনাফ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদকের বেআইনী কাজে পুলিশ তাকে আটক করেছে।
 
ইয়াবাসহ শহীদ জুয়েল নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে তাকে আটকের পর রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
আটক শহীদ টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মোক্তার আহমদের ছেলে। সে টেকনাফ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক।
আটকের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ জানান, জুয়েল অত্যান্ত ভালো ছেলে। সে এলাকার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো প্রতিহিংসার শিকার।
Exit mobile version