parbattanews

টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, আটক ২

রাজধানীর পল্টন এলাকা থেকে ১২ হাজার ইয়াবাসহ মো. নুরুল হুদা ও মো. শাহাদাত হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

বুধবার (৩ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

শামসুল ইসলাম বলেন, মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কয়েক ব্যক্তি পল্টন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পল্টনে চায়না টাউন শপিং সেন্টারের সামনে থেকে ১২ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শামসুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে তারা।

পল্টন মডেল থানায় মামলা করে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Exit mobile version