parbattanews

টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে
থানার সংলগ্ন প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেসক্লাবের সদস্যসচিব সাইফুল ইসলাম সাইফী,

টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ সাংবাদিক ফোরামে সভাপতি আমান উল্লাহ আমান, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা জুবাইর, টেকনাফ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কায়ছার জুয়েল,

সাংবাদিক মিজানুর রহমান মিজান, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, সংবাদকর্মী মো. ইমন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ছৈয়দুল আনিন চৌধুরী, হাবিবুল ইসলাম হাবিব, এমএ হাসান, মো. শহীদুল্লাহ, মো. সোহেল, নুরুল আলম, তোফায়েল বিন আজাদ, মো. ফারুক, কেফায়েত উল্লাহ, তৌহিদ উদ্দিন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

 

Exit mobile version