parbattanews

ট্যুইট খুঁজতে নয়া ফিচার আনলো ট্যুইটার

twitter2-655x360

তথ্য প্রযুক্তি ডেস্ক:
ব্যবহারকারীদের সুবিধার্থে নয়া ফিচার আনল ট্যুইটার৷জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি হাইলাইট নামে নয়া ফিচার চালু করেছে৷নয়া এই ফিচারের মাধ্যমে অসংখ্য ট্যুইটার ব্যবহারকারীর মধ্যে থেকে প্রয়োজনীয় ট্যুইটটি খুঁজে পাওয়া অনেক সহজ হবে৷এএফপি এক রিপোর্টে সম্প্রতি একথা জানানো হয়েছে৷

ট্যুইটারের এই নয়া ফিচারের মাধ্যমে দিনে দু’বার উল্লেখযোগ্য কয়েকটি ট্যুইট ব্যবহারকারীর সামনে নিয়ে আসবে৷ এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির তরফে জানানো হয়েছে, নয়া এই ফিচার ব্যবহারকারীর ট্যুইট খোঁজার সময়কে বাঁচাতে সাহায্য করবে৷

তবে ট্যুইটারের তরফে জানানো হয়েছে মূলত সারা দিনের জনপ্রিয় ট্যুইট গুলিকেই সামনে আনা হবে৷ সংস্থার তরফে আশা করা হয়েছে, তাদের নয়া ফিচার ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হবে৷

Exit mobile version