ডাকসুর ২৮টি পদে ৫০৯টি মনোনয়নপত্র জমা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ পাহাড়ি শিক্ষার্থী

fec-image

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও বিভিন্ন প্যানেল মিলিয়ে মোট ১০ জন পাহাড়ি শিক্ষার্থীর প্রার্থী হয়েছেন। এরমধ্যে ডাকসু নির্বাচনে ৭ জন এবং হল সংসদে ৩ জন পাহাড়ি শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চিম চিম্যা চাকমা, ইসলামী ছাত্রশিবির প্যানেলে সদস্য প্রার্থী হয়েছেন সর্ব মিত্র চাকমা, বাম ছাত্র সংগঠনের প্যানেলে সদস্য পদে রয়েছেন হেমা চাকমা, পৃথিং মারমা, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা। এছাড়া ডাকসু নির্বাচনে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সুর্মী চাকমা ও রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাও প্রার্থী হয়েছেন।

হল সংসদ নির্বাচনে ৩ প্রার্থী হলেন, জগন্নাথ হলের ‘বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক’ পদে গারো জনগোষ্ঠীর চমক জাম্বিল, একই হলের কার্যনির্বাহী সদস্য পদে মলই বিকাশ ত্রিপুরা এবং ‘ক্রীড়া সম্পাদক (আউটডোর)’ পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জুনান চাকমা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় শেষ হয় আজ বিকেল ৫টায়। এতে ২৮টি পদের বিপরীতে ৫০৯টি ফরম জমা পড়ে। বিতরণকৃত ফরমের মধ্যে ১৪৯টি ফরম জমা পড়েনি। অন্যদিকে এখন পর্যন্ত ১২টি হলের হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৮৯ জন প্রার্থী।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এদিকে হল সংসদে সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫, জহুরুল হক হলে ৮০, মুহসিন হলে ৬৪, শামছুন্নাহার হলে ৩৬, জিয়াউর রহমান হলে ৭৮, শেখ মুজিবুর রহমান হলে ৬৮, সুফিয়া কামাল হলে ৪০, কুয়েত মৈত্রী হলে ৩১, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬, বিজয় একাত্তর হলে ৬৭, এফ রহমান হলে ৬৭টি জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এ পর্যন্ত মোট ৫০৯টি মনোনয়ন ফরম জমা পড়েছে, ১৪৯টি ফরম জমা পড়েনি। এখন পর্যন্ত ১২টি হলের হিসেব পাওয়া গেছে। শীর্ষপদগুলোর প্রার্থীর সংখ্যা এখনো জানা যায়নি। আমাদের কাজ চলমান রয়েছে আগামীকাল বিকেলে জানা যাবে।

ডাকসু ইলেকশন রিটার্নিং অফিসার কাজী মারুফুল ইসলাম বলেন, নির্বাচনের দিন, এর আগের দিন এবং পরেরদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছি।

ডাকসুর তফসিল অনুযায়ী, গত ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় যা ১৮ আগস্টে শেষ হবার কথা থাকলেও পরে একদিন বৃদ্ধি করে ১৯ আগস্ট করা হয়। মনোনয়ন জমাদানের শেষ সময়ও ১ দিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ১০টি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট মনোনয়ন নিয়েছেন ৬৫৮ জন এবং ১৭টি হল সংসদে মনোনয়ন বিক্রি হয়েছে ১৪২৭টি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন