parbattanews

টেকনাফের গহীন পাহাড়ে স/শস্ত্র ডা/কা/তের আস্তানায় বিজিবির অভিযান : অ/স্ত্র ও গো/লা/বা/রুদ উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে একটি ডাকাত আস্তানায় গতকাল ১৫ জুলাই অভিযান চালিয়েছে বিজিবি। অভিযানে ডা/কা/ত দলের কোনো সদস্যকে আটক করতে না পারলেও তাদের আস্তানা থেকে বেশ কিছু অ/স্ত্র ও বিপুল সংখ্যক গো/লা/বা/রু/দ উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, তাদের অভিযানে ডাকাত আস্তানা থেকে উদ্ধার অ/স্ত্রে/র মধ্যে রয়েছে ১টি বিদেশী রি/ভ/ল/বার, ১টি এলজি গা/ন, ১টি ওয়ান শ্যূটার পি/স্ত/ল ও ১টি একনালা ব/ন্দু/ক।

১৫ জুলাই সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে স/শ/স্ত্র ডা/কাত দল পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী রি/ভ/লবার ২১ রাউন্ড রি/ভ/লবারের গু/লি, ১টি লং ব্যারেল একনলা গাদা ব/ন্দু/ক, ৩ রাউন্ড ছড়া গু/লি ও ৫টি খালি খোসা, ১টি এলজি গা/ন, ১টি ওয়ান শু/টা/র পি/স্তল, ১৪ রাউন্ড রাইফেলের গু/লি, ১টি লং বডি কিরিচ এবং ২টি লং বডি রা/ম/দা উদ্ধার করে।

উদ্ধারকৃত অ/স্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া এবং অজ্ঞাত ডা/কা/তদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী দুর্গম পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারী, ডা/কা/ত, অ/প/হর/ণকারী ও গুম/কারী অপ/রাধী/রা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি’র এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে কর্মকর্তাগণ পার্বত্যনিউজকে জানিয়েছেন।

Exit mobile version