কর্পোরেট ডেস্ক :
ডেল বাংলাদেশ লি. বাজারে ছাড়লো ডেল ইন্সপাইরন ৭০০০ এবং ডেল ইন্সপাইরন ৩০০০ মডেলের ল্যাপটপ। বিভিন্ন মিডিয়া ও চ্যানেল পার্টনারদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির রাজধানীর আমেরিকান ক্লাব-এ তাঁর উদ্বোধনী বক্তৃতার পর আল্ট্রা থিন ও পাওয়ারফুল এই ল্যাপটপ মডেলগুলোকে সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং নতুন এই ল্যাপটপের বিভিনড়ব বৈশিষ্ট্য তুলে ধরেন। এ সময় ডেল বাংলাদেশ-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ডেল ডিস্ট্রিবিউশন পার্টনার এর প্রতিনিধিবৃন্দ এবং গণযোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেল ইন্সপাইরন ৭০০০ নতুন প্রজন্মের আল্ট্রা থিন ল্যাপটপকে বলা হয় “সবচেয়ে পাতলা, শক্ত ও সবচেয়ে ভাল ইন্সপাইরন-এর মাঝে অন্যতম”। এটি নতুন প্রজন্মের একটি আল্ট্রা থিন ও লাইট ল্যাপটপ। ল্যাপটপটি অতিরিক্ত অ্যালুমিনিয়াম শেল দ্বারা সুরক্ষিত। ইন্সপাইরন ১৪ ও ১৫ ৭০০০ সিরিজের ল্যাপটপগুলোতে রয়েছে ডেডিকেটেড ১০ ফিঙ্গার নিউমেরিক কী প্যাড যা প্রজেক্ট ও স্প্রেডশীটের কাজগুলোকে করে সহজতর। কাজ শেষে আবার এই কী প্যাড ব্যবহার করতে পারেন বিভিন্ন গেম খেলাতেও। মাত্র ০.৬ ইঞ্চি পুরু এ ল্যাপটপটি যেকোন ব্যাগ অথবা স্লিভে এঁটে যায় অনায়াসে। ল্যাপটপটির ওজন মাত্র ২.৬ কিলোগ্রাম।
অন্যদিকে ডেল ইন্সপাইরন ৩০০০ সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ যা চার্জ ও পাওয়ারের ক্ষেত্রে খুবই কার্যকর। ল্যাপটপটি টানা ৮ ঘন্টা ২০ মিনিট সচল থাকতে পারে ও মসৃণ অপারেশনের জন্য রয়েছে সর্বাধুনিক উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। আল্ট্রা থিন ল্যাপটপটির ওজন মাত্র ৩.১৫ পাউন্ড, ফলে তা এন্টারটেইনমেন্ট অথবা চলতি পথে কাজ করার জন্য খুবই কার্যকর।
