Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ডেল বাংলাদেশের ব্যতিক্রমী আয়োজন সুন্দরবনে

আইসিটি ডেস্ক, পার্বত্যনিউজ:

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে নতুন দুটি মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান। পাশাপাশি ‘সেভ ম্যানগ্রোভ, সেভ আর্থ’ নামে পরিবেশবান্ধব প্রচারণা চালায় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ডেল বাংলাদেশ।

শনিবার সুন্দরবনের কটকায় ইন্সপায়রন ৭০০০ সিরিজের নতুন দুটি ল্যাপটপের মোড়ক উন্মোচন করেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

এ সময় তিনি বলেন, সুন্দরবনে ল্যাপটপ উন্মোচনের ঘটনা দেশে প্রথম। পেশাজীবীদের ব্যবহারের জন্য ল্যাপটপ দুটি বিশেষভাবে তৈরি। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যারা ব্যাটারি ব্যাকআপে কাজ করতে চান তাঁদের ব্যবহারের উপযুক্ত।

অনুষ্ঠানে জানানো হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের ৭৩৭০ এবং ১৫ ইঞ্চির ৭৫৭০ মডেলের ল্যাপটপ দুটিতে হাই রেজল্যুশনের ডিসপ্লে, ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি উন্নতমানের অডিও সুবিধা পাওয়া যাবে। অষ্টম প্রজন্মের প্রসেসরে চলা ল্যাপটপগুলোতে রয়েছে জিফোর্স ৯৪০এমএক্স মডেলের গ্রাফিকস কার্ড, ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০) রেজল্যুশন, ভিডিও স্ট্রিম করার সময় ল্যাগ দূর করার জন্য রয়েছে স্মার্টবাইট, যা ইন্টারনেট সংযোগকে অপটিমাইজ ব্যান্ডউইডথের মাঝে ভিডিওকে প্রাধান্য দেয়। ফলে ব্রাউজ করার সময়ও ভিডিওতে বাফারিং হবে না।

জানা যায়, ১৩ ইঞ্চি ল্যাপটপটির ওজন ১ দশমিক ৪ কেজি ও ১৫ ইঞ্চির ওজন ১ দশমিক ৯ কেজি। দীর্ঘ সময় কাজ করার জন্য ১৩ ইঞ্চি মডেলে ৯ ঘণ্টা ৩১ মিনিট ও ১৫ ইঞ্চি মডেলে ৮ ঘণ্টা ৫৬ মিনিট পর্যন্ত ব্যাটারি সক্ষমতা রয়েছে।

ডেলের ‘সেভ ম্যানগ্রোভ, সেভ আর্থ’ প্রচারণাটি হয় রবিবার। সুন্দরবনের করমজলে আয়োজিত এ প্রচারণার সময় পর্যটকদের ব্যবহারের পর ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও মোড়ক সংগ্রহ করে খুলনায় নিয়ে আসা হয়। এতে ডেল বাংলাদেশের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয়রাও এতে অংশ নেন।করমজলে ঘুরতে আসা পর্যটকরাও এতে অংশ নেন।

ডেল বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডেল বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালায়। ‘সেভ ম্যানগ্রোভ, সেভ আর্থ’ সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন