parbattanews

ঢাকায় উদ্ধারকৃত রোহিঙ্গা নারীদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি  মানব পাচার সক্রিয় হয়ে উঠেছে। বিদেশে পাড়ি জমানোর প্রলোভন দেখিয়ে তারা রোহিঙ্গা যুবতিদের ক্যাম্প থেকে নিয়ে যাচ্ছে শহরে।

সম্প্রতি ঢাকার বাড্ডা থানা পুলিশ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১২ জন যুবতি নারীকে দালালসহ উদ্ধার করে।

বুধবার সকালে উদ্ধারকৃত  ১২ জন রোহিঙ্গা যুবতিকে উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্পে ১১ জন ও কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে ১ জন রোহিঙ্গা যুবতিকে হস্তান্তর করেছে বলে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার জানিয়েছেন।

Exit mobile version