parbattanews

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কলেজের প্রধান গেইটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর, উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রলীগ নেতা হাসান মুরাদ, মোঃ বেলাল, মো. আজমীরসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বোনের নিপীড়নের ঘটনায় সারা দেশসহ রাঙ্গামাটি সরকারি কলেজ ও ছাত্রলীগ পরিবার বেদনাহত।

এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

Exit mobile version