parbattanews

তথ্য ও প্রযুক্তি শিক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে: এমপি বদি

Ukhiya Pic  07.05

উখিয়া প্রতিনিধি:

বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া সিস্টেম ক্লাস রুম চালু করেছে। শুধু তাই নয় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে উপবৃত্তি। তাই শিক্ষার্থীদের লেখা পড়ার মানউন্নয়নে ও আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত করার জন্য শিক্ষক ম-লীর পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।

শনিবার উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে অভিষেক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য আব্দুর রহমান বদি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শাহ আলম ও জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। সহকারী প্রধান শিক্ষক বাবু মিলন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ্যাডভোকেট খায়রুল আমিন, পরিচালনা কমিটির সদস্য লিয়াকত আলী বাবুল, আবুল ফজল, নাছির আহমদ, মো. শফিউল আলম শফি ও শিক্ষক শামশুল আলম ভুলু, স্টুডেন্টস কেবিনেট সদস্য দশম শ্রেণির ছাত্র মুবিন ও নবম শ্রেণির ছাত্রী আমিনা আক্তার।

Exit mobile version