মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ :
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণাকে স্বাগত জানিয়ে টেকনাফ পৌর ও সদর আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় মিছিলটি টেকনাফ আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনঃরায় কার্যালয়ে মিলিত হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, সদর আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, পৌর যুবলীগের আহবায়ক মন্জুরুল করিম সোহাগ, সদর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ তৈয়ুব ও পৌর ছাত্রলীগের সভাপতি আহমদ সালাহ উদ্দিন মুরাদের নেতৃত্বে স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গুরা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক কাউন্সিলর, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী স্বত্বস্ফুর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে।
