রামু উপজেলার গর্জনিয়ায় রাতের অন্ধকারে এসিড নিক্ষেপ করে তরুণীর মুখ ঝলসে দেয়ার ঘটনার মূলহোতা নুরুল আবছার ভুট্টোকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় বাদশা মিয়ার ছেলে।
মঙ্গলবার ভিকটিম তৈয়বা বেগমের বিয়ের এনগেজমেন্ট ছিল।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর ফরহাদ আলির বরাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মী হুমায়ুন কবির।
সোমবার (৫ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে তৈয়বা বেগম (২০)এর উপর এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এতে তার পুরো মুখমণ্ডল ঝলসে গেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ছিল টক অব দ্য ডিস্ট্রিক্ট।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোজাফফর আহমদ বাদী হয়ে রামু থানায় এজাহার দিয়েছেন। এতে দুইজনকে আসামি করা হয়েছে।
মোজাফফর আহমদ জানান, সোমবার রাত ৩টার দিকে মায়ের সাথে প্রাকৃতিক কর্ম সারতে বেরিয়েছিল তৈয়বা। এমন সময় এসিড মেরে পালিয়ে যায় চিহ্নিত দুর্বৃত্তরা।
