তামিলনাড়ুতে আটকে পড়া ২৮ শ্রমিককে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ এমপির

fec-image

ভারতে তামিলনাড়ুতে আটক থাকা ২৮ জন শ্রমিককে মাত্র ১ মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে (বাজেট অধিবেশন) আজ মঙ্গলবার বিকালে তিনি এ ধন্যবাদ জানান।

মোশারফ হোসেন বলেন, আমার নির্বাচনী এলাকার ২৮ জন মানুষ কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু গিয়ে তারা তাদের পাসপোর্ট এবং ভিসা হারিয়ে ফেলেন। এরপর তারা তামিলনাড়ু পুলিশের হাতে আটক হন। দীর্ঘ ১৭ মাস বন্দিজীবন কাটানোর পর ঈদের আগে তারা বাংলাদেশে ফিরেন। বর্তমান সরকারের উদ্যোগের করণে তারা দেশে ফিরতে পেরেছেন এজন্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ, তামিলনাড়ু, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন