দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক উৎসব সামনে রেখে দেশব্যাপী মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্কের অংশ হিসেবে ২৯ জানুয়ারি মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক শুরু হয়েছে।
সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে চারটি গ্রুপে‘‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ প্রতিপাদ্যে বিতর্ক শুরু হয়। এতে ৪গ্রুপের শিক্ষার্থীরা যার যার দলগত পক্ষে বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। পরে বিজিত ও বিজয়ী দলের(গ্রুপ) মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম।
এ সময় সহকারী প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ, রপেশ বড়ুয়া, মো. নুরুল আলম, পরেশ চাকমা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
